1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ২৪ ঘণ্টায় ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

যশোরে ২৪ ঘণ্টায় ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

যশোর অফিস :

যশোরে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৬জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে ১৯জন। এ সময় অর্থাৎ শনিবার সকালে জেনারেল হাসপাতালের আইসিইউতে নিখিল চন্দ্র সরকার(৬০) নামে এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি ঝিনাইদাহ মাহেশপুর গ্রামের মৃত নবদ্বীপ সরকারের ছেলে। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১২জনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মোট ৪৬জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সব থেকে বেশি ১৯জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, বাঘাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন এবং শার্শ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ৩হাজার ২৩৩জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৩হাজার ০২৭জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে ১৮৯জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস জানান, শনিবার সকালে জেনারেল হাসপাতালের আইসিইউতে নিখিল চন্দ্র সরকার(৬০) নামে এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি গত ১২ অক্টোবর রাত ৯টায় অসুস্থ জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থান্তর করা হয়। সেখানে পরীক্ষা করে ডেঙ্গু ‘হেমোরেজিক শকে’ ধরা পড়ে। এ বাদেও তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews