1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে নির্বাচন জাতীয়তা বাদী ফোরামের সিনিয়র সদস্যদের অনিহা, সিদ্ধান্ত ছাড়াই প্রার্থী বাছাই সভা শেষ

  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে নির্বাচন

জাতীয়তা বাদী ফোরামের সিনিয়র সদস্যদের অনিহা, সিদ্ধান্ত ছাড়াই প্রার্থী বাছাই সভা শেষ

যশোর অফিস :

 

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে নির্বাচনে ইচ্ছুক নন জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র আইনজীবীরা। ফলে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের প্রার্থী বাছাই সভা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। 

দীর্ঘ কয়েক বছর ধরে যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আভ্যন্তরিন কোন্দল ধিরে ধিরে প্রকাশ্য রুপ নিয়েছে। সভাপতি আবু মোর্ত্তজা ছোটকে বহিস্কার করায় এ কোন্দল প্রকট আকার ধারন করে। ফলে আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থীদের ভরাডুবি হয়।

নির্বাচন পরবর্তী সময়ে সিনিয়র আইজীবীরা ফোরামের বিশেষ সাধারণ সভা করে কমিটি ভেঙ্গে দিয়ে নজরুল ইসলামে আহবায় করে একটি কমিটি গঠন করা হয়। এ আহবায় কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হলে তা আজও আলোর মুখ দেখেনি। 

আবারও যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন এসেছে। চারিদিকে প্রার্থীদের প্রচারনা শুরু হয়েগেছে। জাতীয়তা বাদী ফোরামের কোন্দল নিরসনে আহবায়ক নজরুল ইসলাম বিশেষ সাধারণ সভার আহবান করেন। সভায় বক্তরা বহিস্কৃত সভাপতি আবু মোর্ত্তজা ছোটকে ফোরামে ফিরিয়ে এনে নির্বাচন করার সুপারিশ করেন।

এ সভায় বক্তাদের মতামত রেজুলেশন করে সিদ্ধান্তের জন্য কেন্দ্রে পাঠানো হয়। অনেকে মনে করেছিলেন এবার কেন্দ্রের সিদ্ধান্তে যশোর ইউনিটের কোন্দল নিরসন হবে। সকলে ঐক্যদ্ধ ভাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনবে। কিন্তু কেন্দ্র এ ব্যাপারে কোন মতামত আজও দেয়নি। আইনজীবী সমিতির নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ফোরামের সদস্যদের মধ্যে কোন্দল আরও প্রকাশ্য হয়ে উঠেছে। তারই ফলশ্রুতিতে ফোরামের সভায় সদস্যদের উপস্থিতিতে অনিহা দেখা দিয়েছে।

এরমধ্যে গত ৪ সেপ্টেম্বর ফোরামের কেন্দ্রীয় সহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক টিঠিতে সভাপতি-সাধারণ সম্পাদককে স্ব-স্ব ইউনিটর সম্মেল, কমিটি পূনঃগঠন, কমিটিতে সংযোজন-বিয়োজ এবং কমিটি স্থগিত করন বিষয়ে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণে বিরত থাকতে বলা হয়েছে।

ফলে যশোর ইউনিটের আহবায় কমিটি বাতিল ও পূবের কমিটি বহল থাকছে। একই সাথে কেন্দ্র থেকে অলিখিত ভাবে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতের যশোর ইউনিটের সদস্যদেরর মতামত দেয়া হয়। ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে নির্বাচন করতে যশোর ইউনিটের সিনিয়র সদ্যসদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়। তাই অনেকেই যোগদেননি প্রার্থী বাছাই সভায়। 

রোববার দুপুর আড়াইটায় যশোর আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনাতনে শুরু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী বাছাই সভা। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ফোরমের সিনিয়র সদস্য মোহাম্মদ ইসহক।

বক্তব্য রাখেন, ইসলামিক ল’ইয়াস কাউন্সিলের সভাপতি ইমামুল হাসান, সভাপতি প্রার্থী মুজিবর রহমান, এমএ গফুর। 

সভায় আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে সভাপতি পদে মুজিবুর রহমান, সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি, মাহফুজুর রহমান, মঞ্জুর কাদির আশিক, যুগ্ম সম্পাদক পদে জুলফিকার আলী জুলু, সহকারী সম্পাদক পদে তাহমিদ আকাশ,

ডেজিনা ইয়াসমিন, গ্রন্থগার পদে মুস্তাকিন মোস্তফা এবং সদস্য পদে সেলিম রেজা, এনামুল আহসান টিটুল, রোকনুজ্জামান রোকন ও কোরম উদ্দিন প্রস্তাব করা হয়। এ সভায় ফোরামের সিনিয়র সদস্যরা উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত প্রার্থীদের নাম চুড়ান্ত না করে সভা শেষ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews