1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কাঠ ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় এক আসামিকে পুলিশ রিমান্ডে

  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

যশোরে কাঠ ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় এক আসামিকে পুলিশ রিমান্ডে

যশোর অফিস :

যশোরে কাঠ ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলার আসামি রাজু আহম্মেদকে একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ অক্টোবর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামি রাজু আহম্মেদ অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের আলী আকবরের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের বসুন্দিয়া গাইদগাছি গ্রামে মাসুদ রানা কাঠের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। একই এলাকার জুলফিকার আলীর বিরুদ্ধে কিছুদিন আগে অভয়নগর উপজেলার বনগ্রাম সুপারি বাগান জামে মসজিদের গ্রিল চুরির অপবাদ দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে জুলফিকার আলীকে তার শ্বশুর বাড়ি যেতে নিষেধ করে আসামিরা। গত ২৩ আগস্ট রাতে মাসুদের বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে জুলফিকার। এরপরে মাসুদ, ইসরাফিল, সজিব, সুমন ও মইনকে সাথে নিয়ে তার শ্বশুর বাড়ি যায় জুলফিকার।

এই সংবাদ জানতে পেরে আসামিরা জুলফিকার আলীর শ্বশুর বাড়িতে হামলা করে। এ সময় মাসুদসহ কয়েকজনকে মারপিট করে গুরুতর জখম করে। এরপর আসামিরা পরিকল্পিতভাবে তাদের হাসপাতালে নেয়ার কথা বলে জুলফিকারের বাড়ি থেকে ভ্যানে নিয়ে বনগ্রামের কাটাখাল মোড়ে নামিয়ে রাখে।

সেখানে আসামিরা মাসুদের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে সংবাদ পেয়ে মাসুদের পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় নিহত মাসুদের মা যশোর সদরের কেফায়েতনগর গ্রামের খাদিজা পারভীন ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার এড়াতে আসামি বাবু, মুরাদ ও পিন্টু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছিলেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ আসামি রাজু কয়েকদিন আগে আদালতে আত্মসমর্পণ করে। তাকেও রবিবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews