1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া উপজেলা পরিষদের ভিতর উপসহকারি কৃষি কর্মকর্তার অফিস

  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৫২৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া উপজেলা পরিষদের ভিতর উপসহকারি কৃষি কর্মকর্তার অফিস

স্টাফ রিপোর্টার :

উপজেলা কৃষি অফিসের এক’শ গজ দূরেই উপসহকারি কৃষি কর্মকর্তার অফিস। নিয়ম রয়েছে প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ভবনের একটি কক্ষে বসে ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা তার দাপ্তরিক কাজ ও কৃষকদের পরামর্শ দেওয়া। কিন্তু নিয়ম ভেঙ্গে যশোরের বাঘারপাড়া পৌর সভা ব্লকের দায়িত্বে থাকা উপ সহকারি কৃষি কর্মকর্তা পৌর ভবনে না বসে উপজেলা পরিষদে বসে অফিস করেন।

পৌরভবনে কক্ষ থাকলেও তিনি সেখানে বসেন না। এমন অভিযোগ কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী’র বিরুদ্ধে। কৃষকেরা বলেছে, পৌর সভা জনবহুল এলাকা এখানে প্রায় সময় কৃষক সেবা নিতে আসে সে হিসাবে উপসহকারি কৃষি কর্মকর্তার কার্যালয় পৌর ভবনে হওয়া দরকার।

উপজেলা পরিষদ সূত্রে জানাগেছে, সদ্য বিদায়ী কৃষি অফিসের এক কর্মকর্তা অনেকটা চাপ সৃষ্টি করে উপজেলা পরিষদকে। চাপের কারনে গত এপ্রিল মাসের উপজেলা পরিষদের মাসিক সভায় পরিষদের ভাইস চেয়ারম্যানকে আহবায়ক করে চার সদস্য কমিটি গঠন করে পুরাতন ভবনের দক্ষিণ পাশে নিচ তলায় উপ সহকারি কৃষি দপ্তর রুম বরাদ্দ দেওয়া হয়।

কৃষি সেবা কৃষকের দৌড় গড়ায় পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভায় উপ সহকারি কৃষি কর্মকর্তার অফিস কক্ষ বরাদ্দ দেওয়া হয়। এ ধারাবাহিকতায় বাঘারপাড়া উপজেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ২৮টি কৃষিব্লক ভাগ করা হয়েছে। পৌরসভা ব্লকে একজন উপসহকারি কৃষি কর্মকর্তা ব্লকের কৃষকদের সমস্যার সমাধান ও কৃষি পরামর্শ দেওয়ার নিয়ম রয়েছে।

বাঘারপাড়ায় সরকারের এসব নিয়ম ভঙ্গ করে পৌরভবনে অফিস না করে উপজেলা পরিষদের ভিতরে একটি কক্ষে অফিস করছে উপসহকারি কৃষি কর্মকর্তা। এ পৌরসভায় প্রায় ৪০০০ হাজার কৃষক রয়েছে। অনেক কৃষক জানেনা তাদের ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা কোথায় বসেন। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ পৌরসভার কৃষকরা।

উপজেলা পরিষদ ঘুরে দেখা গেছে, উপজেলা পরিষদের পুরনো দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। নিচতলায় যুব উন্নয়ন অফিস , পাশাপাশি একটি কক্ষে উপসহকারি কৃষি কর্মকর্তার অফিস কক্ষ। দরজার উপরে লেখা আছে ” মিল্টন কুমার বৈরাগী ‘উপসহকারি কৃষি অফিসার ’ বাঘারপাড়া, যশোর। প্রশ্ন উঠেছে কোন ব্লকের কৃষি অফিসার এ বিষয়ে কোনো কিছুই এখানে লেখা নেই।

পৌর সভার একাধিক কৃষকের সাথে কথা বলে জানাগেছে, পৌরসভা জনবহুল এলাকা একারনে পৌরভবনে উপসহকারি কৃষি কর্মকর্তার অফিস কক্ষ হওয়া উচিত।উপসহকারি কৃষি অফিসার মিল্টন কুমার বৈরাগী জানান, আমার কৃষি অফিসার আমাকে রুম দিয়েছে তাই আমি আমার অফিস নিয়ে বসি।

কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান বলেন, আমার আগের অফিসার রুমের ব্যবস্থা করে গেছে আমি বেশি কিছু জানিনা।উপজেলা নির্বাহী অফিসার হোসনের আরা তান্নি জানান , এবিষয়টি আমার সময় হয়নি, আমি কৃষি অফিসারের কাছে জেনে দেখি কি অবস্থা।

তারপর ব্যবস্থা নেব।রুম বরাদ্দের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী বলেন সোমবার অফিসে আসেন এ বিষয়ে সরাসরি কথা বলবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews