1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বিদুৎস্পৃষ্টে ভাই-বোন নিহত

  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪৫১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন। শুক্রবার (১৯ আগস্ট) ভদ্রডাঙ্গার রায়পুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো রায়পুর গ্রামের কবির হোসেনের সন্তান আবু হোসাইন আকাশ (১৩) ও জান্নাতুল নাঈম সামিরা (৪)। কবির যশোর সেনানিবাসে আর্টিলারি কোরের সেনা কল্যাণ বিভাগের ল্যান্স করপোরেল হিসেবে কর্মরত।

কবির হোসেন জানান, নিজস্ব নবনির্মিত ১ তলা বাড়ির ছাদে থাকা সাইনবোর্ড বৃষ্টিতে ভিজে বৈদ্যুতিক তারের স্পর্শ ঘটে। এ সময় তার দুই সন্তান খেলা করার সময় ছাদে থাকা সাইনবোর্ডের সঙ্গে স্পর্শ হওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুকে আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিলে সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews