যশোর শহরের মোল্লাপাড়া ঢাকা রোডের মেসার্স সাজু আয়রন স্টোরের চুরির সময় হাবিব নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় দোকানে চুরির সময় তাকে আটক করা হয়। সাজু শহরের বারান্দীপাড়া আমতলা এলাকার আব্দুল হামিদের ছেলে। শনিবার আটক সাজুকে আদালতে সোপর্দ করা হলে দোকানে চুরির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে গোলাম কিবরিয়া আসামির এ জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।সাজু জানিয়েছে, ঢাকা রোর্ড মোল্লাপাড়ার সাজু আয়রন স্টোরের পাশে ইট-বালি ও খোয়ার দোকানে সে কাজ করত।
শুক্রবার সন্ধ্যার পর সে তার বন্ধুরা ভৈরব নদে নৌকায় ঘুরছিল। সাড়ে ৭টার দিকে সাজু বন্ধুদের নৌকায় রেখে সাজু আয়রন স্টোরে এসে টিনের বেড়া কেটে ভিতরে ঢোকে। কিছু ভাংড়ি লোহা এক জায়গায় করার পর লোকজন বুঝতের পেরে তাকে ধরে পুলিশে দিয়েছে বলে জবানবন্দিতে জানিয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, শুক্রবার সাজু আয়রন স্টোর বন্দ ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান মালিক সাজু শেখ সংবাদ পান তার দোকানে চুরির সময় একজনকে আটক করেছে স্থানীয়রা।
তিনি ঘটনাস্থলে এসে আটক হাবিবকে দেখেন এবং তার কাছ থেকে ক্যাশ বক্স থেকে চুরি করা টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক হাবিবকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। হাবিবকে আদালতে সোপর্দ করা হলে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ওই জবানবন্দি দিয়েছে।

Leave a Reply