1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিভিল সার্জনের কাছে অভিযোগ মনিরামপুরে রোকেয়া ক্লিনিকে অপকিচিৎসায় হাত হারাতে বসেছে এক নারী

  • শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

সিভিল সার্জনের কাছে অভিযোগ মনিরামপুরে রোকেয়া ক্লিনিকে অপকিচিৎসায় হাত হারাতে বসেছে এক নারী

যশোর অফিস :

যশোরের মণিরামপুরে রোকেয়া ক্লিনিকে অপকিচিৎসায় হাফিজা বেগম নামে এক রোগী হাত হারাতে বসেছেন। তিনি ঝিকরগাছা উপজেলার দোস্তপুর গ্রামের আলাউদ্দীনের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে আশিকুর রহমান সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন। বর্তমান তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ১৪ রমজান একটি দুর্ঘটনায় হাফিজা বেগমের ডান হাত ভেঙে যায়। এ সময় পরিচারের লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলার রোকেয়া ক্লিনিকে ডাক্তার নজরুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি করেন। সেখানে ৩৫ হাজার টাকার চুক্তিতে ২৮ এপ্রিল তার অপারেশন সম্পন্ন হয়। এক সপ্তাহ ভর্তি থাকার পর ছাড়পত্র নিয়ে বাড়িতে গেলে হাতে জ্বালাপোড়া শুরু হয়।

পুনরায় তিনি রোকেয়া ক্লিনিকে গেলে সেখানে ভর্তি রাখতে অস্বীকার করে কর্তৃপক্ষ ও তাকে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।ভুক্তোভোগীর ছেলে আশিকুর রহমান জানান, এ পর্যন্ত তার মাকে ৩ বার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। সর্বশেষ তাদের জানানো হয়েছে হাত বাঁচাতে হলে ঢাকা বা ভারতে নিয়ে যেতে হবে। যশোরে এ সমস্যার কোনো চিকিৎসা নেয়।

তাদের যশোরের বাইরে চিকিৎসা করাবার মতো সমার্থ নেয়। রোকেয়া ক্লিনিকে যোগাযোগ করলে তারা এ রোগীর দায়িত্ব নিয়ে অস্বীকার করছেন। শুধুমাত্র ওই ক্লিনিকেই খরচ হয়েছে ৪০ হাজার টাকা।

এ পর্যন্ত তার মায়ের চিকিৎসার জন্য লাখ টাকা খরচ হলেও এখনো সুস্থ হতে পারেনি। ডাক্তার নজরুল ইসলামের অপচিকিৎসার শিকার হয়েছে তার মা। ইতিমধ্যে হাতে পচন শুরু হয়েছে। প্রতিদিন হাজার টাকার ওষুধ কিনতে হচ্ছে। যা তাদের পরিবারের জন্যে কষ্ট সার্ধ। তিনি এ ঘটনার তদন্ত পূর্বক বিচার দাবি করেছেন। সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, এ ঘটনায় তদন্ত পূর্বকত ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews