যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা মহিলা দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে।জানা গেছে, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ১৯৯৮ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি ভালো ফলাফল করে আসছিল। কিন্তু সম্প্রতি মাদ্রাসার ফলাফল খারাপ হওয়ায় স্বীকৃতি নবায়ন বন্ধ হয়ে যায়।
মাদ্রাসার শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসার স্বীকৃতি নবায়ন বন্ধ হওয়ার পর নিরাপত্তা কর্মী তহিদুজ্জামান রানিকে দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। রানিকে দিয়ে ক্লাস নেওয়ার কারণ হিসেবে শিক্ষকরা বলছেন,
মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই শিক্ষকরা ক্লাস দিতে অনিচ্ছুক।মাদ্রাসার সভাপতি ও আর.এম রিসালাহ মডেল স্কুলের প্রধান শিক্ষক এস.এম মশকুর আলম বলেন, মাদ্রাসার সুবিধার জন্য নিরাপত্তা কর্মীকে দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।
পূর্বের কমিটির সভাপতি মাদ্রাসার উন্নয়ন করেনি। দুইটা নিয়োগ দেওয়ার পরেও মাদ্রাসার একাউন্টে কোনো টাকা নেই। সব আমার নিজের পকেট থেকে খরচ করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হোসাইন মিয়া বলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারকে বলেছি বাহির থেকে কেউ প্রতিষ্ঠানে গেলে তাদের সাথে যেনো ভালো ব্যবহার করা হয়।
মাদ্রাসার নিরাপত্তা কর্মী তহিদুজ্জামান বলেন, স্যাররা ক্লাস নিতে বললে আমি কি করবো।এনটিআরসিএ থেকে নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষক আশরাফুল আলম বলেন, সে ক্লাস নিচ্ছে তাতে আপনাদের সমস্যা কি? আপনারা তাহলে আমাদের শিক্ষক দেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ জহুরুল হক বলেন, আমাদের এমপিও নীতিমালা অনুযায়ী পরিক্ষায় শিক্ষার্থী পাশ করাতে পারিনি। যার কারণে আমাদের স্বীকৃতি নবায়ন বন্ধ রয়েছে। শিক্ষক সংকেটে থাকার কারণে নিরাপত্তা কর্মীকে দিয়ে ক্লাস করানো হচ্ছে। বোঝেন তো আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে রয়েছি।

Leave a Reply