1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে বিএনপি নেতার বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ

  • শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

ভয়নগরে শনিবার মধ্য রাতে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশির বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২.৪৫ মিনিট এর দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপাদী নতুন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মধ্য রাতে বিএনপি নেতার বাসভবন লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ৩টি বোমা পরপর বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মশিয়ার রহমান মশির ছোট ভাই হাফিজুর রহমান বলেন, মধ্য রাতে ভাইয়ের বাসভবন লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে পরিবারের লোকজন দ্রুত রাস্তায় আসি। দেখি বাসভবনের গেটে, পিলারে ও দেয়ালে ৩টি বোমা নিক্ষেপ করে। এ সময় দুটি মোটরসাইকেলে যোগে ৩ জন ব্যক্তিকে নতুন বাজারের দিকে পালাতে দেখা যায়।

পরে অভয়নগর থানার পুলিশ এসে বোমার সদৃশ ও আলামত জব্দ করে নিয়ে যায়। আমার ভাই বিএনপি নেতা মশিয়ার রহমান মশির গত ১৮ অক্টোবর তারিখে বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য গাড়িতে করে যাওয়ার পথে উত্তর কেরানীগঞ্জের এলাকা থেকে পুলিশ আটক করে। বর্তমানে সে যশোর জেলা কারাগারে রয়েছেন। এ ঘটনায় আমাদের পরিবারের লোকজন চরম আতঙ্কের মধ্যে রয়েছি।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার সদৃশ ও আলামত জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews