বাঘারপাড়ায় অর্ধ গলিত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার ২০ অক্টোবর বেলা আনুমান পোনে ৪ টার সময় যশোরের বাঘারপাড়া উপজেলার মাগুরা মহাসড়কের পোলেরহাট গ্রামে জনৈক সৌদি আব্দুস সালামের ইটের ভাটার উত্তর পাশে দোচালা টিনের ঘরে
মোঃ মানিক (৬২), পিতা-মৃত আব্দুর গফুর, সাং-মথুরাপুর, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়। স্থানীয় ভাবে জানা যায় যে, উক্ত ইট ভাটার শ্রমিক মোঃ ইমামুল(৩৪), পিতা-ওমর বিশ্বাস,

সাং-গাইদঘাট, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর নামীয় ব্যক্তি ইট ভাটায় ঘাস মারার জন্য ঘাস মারা ঔষধ প্রদান করতে গেলে তার নাকে দুর্গন্ধ আসলে তিনি ঘরের মধ্যে উকি দিলে পশ্চিম দিকে মাথা দিয়ে, মাথার নিচে একটি কোল বালিশ অবস্থায় অর্ধ গলিত অবস্হায় দেখতে পান।
মৃতার বাম পাশে থাকা একটি স্টীলের লাঠি এবং কালো রং এর মার্কেটিং ব্যাগ, ব্যাগের মধ্যে ছোট একটি কম্বল, একটি মোবাইল চার্জার, একটি মাফলাট এবং কিছু ওষধ পাওয়া যায়।
গত ০৬/০৭দিন পূর্বে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিক ভাবে স্বাভাবিক মৃত্যু বলে ধারনা করছেন প্রশাসন ও স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান ঘটনা টি সত্যি তবে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


Leave a Reply