এস, এম মুসতাইনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৮ আগষ্ট বৃহস্পতিবার বিকালে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব শেখ আরিফুল ইসলাম তিব্বত। বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান হোসেন সোলাই, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু চিন্ময় ভৌমিক,
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকার, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মোঃ মাসুম বিল্লাল, ৪.৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রিপ্না বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সামাজিক রাজনৈতিক ও সুধী সমাজের ভক্তগন।
Leave a Reply