1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাটখারা চুরির অপবাদে নবম শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

যশোরে বাটখারা চুরির অপবাদে নবম শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

যশোর অফিস :

দুই কেজির একটি বাটখারা চুরির অপবাদ দিয়ে যশোরে মীর ইসরাইল নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ইটভাটার ম্যানেজার ও তার লোকজন মিলে ওই কিশোরকে মারপিট করে। গত বুধবার দুপুরে ঝিকরগাছা উপজেলার সোনাকুড় শেখপাড়ায় এ ঘটনা ঘটে ।

যার ১৭ সেকেন্ডের একটি ফেসবুকে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, নির্যাতিত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাইরাল হওয়া ভিডিও দেখা যায়, লাঠিসোঁটা হাতে কয়েকজন মিলে মীর ইসরাইলকে একটি বাগানের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এরপর তাদের একজন বেধড়ক মারপিট করছে ইসরাইলকে।

নির্যাতিত ওই কিশোরের পিতা মীর এনামুল হক জানান, তার ছেলে গত বুধবার দুপুর পৌনে একটার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।

পথিমধ্যে বাড়ির পার্শ্ববর্তী সাদীপুর ইটভাটার ম্যানেজার আলম, তার ভাইপো সেতুসহ চার-পাঁচজন মিলে তার গতিরোধ করে এবং বাটখারা চুরির অপবাদ দিয়ে মারপিট করে। ঘটনার পর থেকে তার ছেলে ভয়ে বাড়ি ছেড়ে গেছে। এখন মামলা না করতে হুমকি ধমকি দিচ্ছে।

এদিকে এ ঘটনায় পুলিশ বলছে, নির্যাতিত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নির্যাতিত মীর ইসরাইল নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews