1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাইকোর্ট থেকে বাঘারপাড়া বিএনপির জন ৩৩ নেতাকর্মীর আগাম জামিন লাভ

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

হাইকোর্ট থেকে বাঘারপাড়া বিএনপির ৩৩ নেতাকর্মীর আগাম জামিন লাভ

যশোর অফিস :

নাশকতা সৃষ্টির কথিত অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির ৩৩ জন নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচাপরতি মোস্তফা জামান ইসলাম ও আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ ৬ সপ্তাহের এ আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী হিসেবে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশানুর রহমান।

আদালত সূত্রে জানাগেছে,গত ১৪ অক্টোবর বাঘারপাড়া থানার এসআই সঞ্জয় দে বাদী হয়ে কথিত নাশকতা সৃষ্টির অভিযোগ এনে বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোট ৪৭ জনকে আসামী করা হয়। ইতেপূর্বে ৪৭ জন আসামীর মধ্যে পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪ জন বিএনপি নেতাকর্মীকে আটক করে।

বর্তমান আটক ১৪ জন নেতাকর্মীরা যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন।

এদিকে মামলার বাকি ৩৩ জন আসামী বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের কোর্টের বিচাপরতি মোস্তফা জামান ইসলাম ও আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চে সশরীরে হাজির হন। এসময় তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশানুর রহমান আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

একই সাথে জামিন আদেশের নির্দিষ্ট সময়ের মধ্যে আসামীদের হয়রানি না করার আদেশ দেন।

জামিন প্রাপ্ত বিএনপির নেতাকর্মীরা হলেন, উপজেলার বাঘারপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আবু তালেব, শরিফুল ইসলাম, মীরপুরের আব্দুল আলীম, রবিউল ইসলাম, মহিরনের মো. শওকত আলী, হারুন অর রশিদ, সাহেব আলী, মুকুল হোসেন, নাজমুল হোসেন,

মশিউর রহমান, আগড়া গ্রামের বুলবুল হোসেন, ইন্দ্রা গ্রামের আমিনুল ইসলাম জিকু বিশ্বাস, চেচুয়া খোলার তিব্বত হোসেন, ছাইবাড়িয়ার আমির হামজা, সুকদেব নগরের হায়দার মোল্যা, মামুদালীপুর গ্রামের জসিম আলী বিশ্বাস, বহরমপুরের মাওলানা রফিকুল ইসলাম,

বোরহান উদ্দীন মোল্যা, দরাজহাটের শাহরিয়ার আলম পলাশ,বুধোপুরের মাসুদুর রহমান, শামীম হোসেন, পাইকপাড়ার ওবাইদুর রহমান, জহুরুল ইসলাম, লক্ষিপুরের মঞ্জুর রশিদ, কাউস উদ্দীন, পুকুরিয়ার হারুন অর রশিদ,

বাঘারপাড়া গ্রামের আবু তালেব, দোহাকুলা গ্রামের মাওলানা আমানুল্লাহ, সুকদেব নগরের মো. জাকের, মহিরনের সিরাজুল ইসলাম, আব্দুল হালিম, দোহাকুলার দাউদ হোসেন ও মহিরনের তৌহিদুর রহমান। জামিনপ্রাপ্তরা সবাই বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব জানান, এই মামলায় কারাগারে আটক বাকি ১৪ জন নেতাকর্মীর জামিনের বিষয়েও হাইকোর্টে আবেদন করা হয়েছে। আগামী রোববার শুনানীর হতে পারে বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews