সারাদেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এদিন সকালে উপজেলা প্রশাসন,
আওয়ামীলীগসহ অংগ সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। সকালে উপজেলা প্রশাসন শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন রনজিৎ কুমার রায় এমপি,

উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি , সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আসাদুজ্জামান মিন্টু, আমিনুর রহমান সরদার।

Leave a Reply