‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে ছুটেছেন শত শত দর্শনার্থী। সিনেমাটি দেখতে সাধারণ দর্শকদের পাশাপাশি ভিড় করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার চার শতাধিক দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে যশোর মনিহার সিনেমা হলে ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে যান যশোর -৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী,
ওয়ার্ড আভয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শের আলী,
উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ,
মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের চার শতাধিক নেতৃবৃন্দ।জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের জন্য, স্বাধীনতার জন্য যে ত্যাগ ও অবদান-তা সিনেমায় তুলে ধরা হয়েছে। প্রত্যেকের সিনেমাটি দেখা উচিত।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এই সিনেমা তরুণ প্রজন্মকে অনেক উদ্দীপনা জোগাবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

Leave a Reply