1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বসুন্দিয়ায় স্কুলছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিতে মামলা দায়ের

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৫৭৭ বার পড়া হয়েছে

অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি// যশোর সদরের বসুন্দিয়ায় সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে আদালতে মামলা হয়েছে।

গতকাল বুধবার সদর উপজেলার বসুন্দিয়ার ঘুনি গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর মা তিনজনের বিরুদ্ধে এই মামলা করেছেন।

আসামিরা হলেন, সদর উপজেলার পদ্মবিলা গ্রামের রিপনের ছেলে সাকিব হোসেন, ঘুনি গ্রামের শহিদের দুই ছেলে হাসান ও মঈন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদী তার মামলায় বলেছেন, তার মেয়ের বয়স ১৪ বছর ৭ মাস। আসামি সাকিব বিভিন্ন সময়ে মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করতো। আর অন্য আসামি হাসান ও মঈন তাকে সহযোগিতা করতো।

মেয়েটির বড় বোনের অসুস্থতার কারণে তিনি গত ১৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ভারতে অবস্থান করেছে। কিন্তু মা-বোন বাড়িতে না থাকায় আসামি হাসান ও মঈনের সহযোগিতায় সাকিব মেয়েটিকে মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার জন্য ফুঁসলাইতে থাকে। এক পর্যায় তাদের ভয়ে রাজি হয়। আসামি সাকিব তাকে নগ্ন অবস্থায় হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার জন্য বলে।

২০ জুলাই ভিডিও কলে বলা কথাগুলো রেকর্ড করে আসামিরা। পরে ১০ আগস্ট আসামিরা মেয়েটিকে ফোন করে ২৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে রেকর্ড করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। গত ১৫ আগস্ট সকাল ৮টার দিকে বাদীর বাড়িতে এসে আসামিরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews