1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা প্রভাষক নিহত

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা প্রভাষক নিহত

যশোর অফিস :

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর বিশ্বাস (৪৮) নামে এক নেতা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে মনিরামপুর উপজেলার পাঁচকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় শংকর পাঁচকড়ি গ্রামের রনজিৎ বিশ্বাসের ছেলে ও নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,টেকারঘাটে প্রতিদিন ভোরে বাজার বসে। বিশেষ করে ফজরের নামাজের পরপরই এখানে মাছ বাজার জমে ওঠে। আজ সোমবার ভোরে উদয় শংকর ওই বাজারে মাছ কিনতে আসেন। সকাল ৭টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বৈকালী সড়কে এলে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগ নেতা উদয় শংকর।পেছন দিক থেকে উদয় শংকর বিশ্বাসকে গুলি করা হয়।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উদয় শংকরকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি পাঁচকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদয় শংকর বিশ্বাস। নির্বাচনের দুই মাসের মাথায় ওই বিদ্যালয়ে ৩টি নিয়োগ সম্পন্ন হয়েছে।

থানা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু সাংবাদিকদের বলেন, ‘উদয় শংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।মনিরামপুরের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন,

সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযানে মাঠে আছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান ও যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার ঘটনাস্থল গেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তারা জানান।

অনলাইন  ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews