1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সাঁতার শিখতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বগুড়া সোনাতলায় চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বালুয়া ইউনিয়নের গভার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলো আতাউর রহমানের মেয়ে রাফিয়া সুলতানা (১৩) এবং জিল্লুর রহমানের ছেলে জিসান (১০)। আতাউর ও জিল্লুর সহদোর ভাই।স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে আতাউর রহমান পরিবার নিয়ে কর্মসূত্রে ঢাকায় বসবাস করছিলেন। সম্প্রতি তারা বগুড়ার সোনাতলা গ্রামের বাড়িতে চলে আসে।

রাফিয়া গ্রামের বাড়িতে এসে সাঁতার শেখার চেষ্টা শুরু করে। এ জন্য চাচাতো ভাই জিসানকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে যায়। পুকুরে একটি কলারগাছ ধরে দুজনেই সাঁতার কাটছিল। কিন্তু হঠাৎ রাফিয়ার হাত থেকে কলার গাছ ফসকে যায়। এ সময় জিসান তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু রাফিয়া প্রাণ বাঁচার তাগিদে ভাইকে জড়িয়ে ধরলে দুজনেই ডুবে যায়।

ওই সময় তাদের চিৎকারে স্থানীয়রা ভাই-বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেন সোনাতলা থানার ওসি সৈকত হাসান। তিনি বলেন, সাতাঁর শিখতে গিয়ে গভারপাড়া গ্রামের আতাউর রহমান ও তার ভাই জিল্লুর রহমানের দুই সন্তানের মৃত্যু হয়। এ ঘটনায় দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews