1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহে মনোনয়নপ্রত্যাশীর পোস্টার ছেঁড়া নিয়ে দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  পোস্টার ছেঁড়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ঝিনাইদহের শৈলকূপার আবাইপুর ইউনিয়নের আবাইপুর গ্রামে হাবিবুর রহমান রিপন (৪৩) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। আহতরা হলেন-রাশিদুর রহমান রাসেল ও আমিনুর রহমান। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থানীয় মীনগ্রাম বাজারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম দুলালের একটি পোস্টার ছিড়ে ফেলে কে বা কারা। এই নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এবং নজরুল ইসলাম দুলালের স্থানীয় সমর্থকদের মধ্যে বিবাদ চলছিল। এ নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় এবং রাতে কয়েক দফা বিরোধ মিমাংশায় শৈলকুপা থানায় বৈঠক হয়। কিন্তু পরবর্তীতে তা অমিমাংশিত থাকে। বৈঠক শেষে আব্দুল হাইয়ের সমর্থক আবাইপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য হাবিবুর রহমান রিপনসহ কয়েকজন মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আবাইপুর বাজার পার হলেই প্রতিপক্ষের সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাঈম সিদ্দিকী জানান, নিহত ও আহতদের শরীরের মারধরের আঘাত রয়েছে। এছাড়া নিহত হাবিবুর রহমানের মাথায় বড় ধরনের আঘাত আছে। সম্ভবত ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, আমার সমর্থক হাবিবুর রহমানকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের শাস্তি দাবি করছি।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল জানান, আমি ঢাকাতে আছি, শুধু শুনেছি একজন মারা গেছে। তবে কি দিয়ে কি হয়েছে তা বলতে পারছিনা। গোলমাল হচ্ছে শুনে পুলিশকে ফোন দিয়েছি যেন লুটপাট না হয়।

শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণ জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে আছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews