১৪ অক্টোবর শনিবার যশোরের ডিবির এসআই (নিঃ)/খান মাইদুল ইসলাম রাজিব, এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আজাহারুল ইসলাম,
ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৫টা পনের মিনিটে যশোর জেলার বেনাপোল পোর্ট বড় আচঁড়া রেজাউল মার্কেটের ভিতর মার্কেটের গলি পথে জামাল (৪৮) এর দোকানের সামনে হইতে আসামী
১। মোঃ সুজন মোল্লা (২২), পিতা- জাহাঙ্গীর মোল্লা, সাং-দূর্গাপুর রোডে, জনৈক শান্তি এর বাড়ির ভাড়াটিয়া, স্থায়ী সাং-শরাফপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা কে ০৪ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেন।
জব্দকৃত মদের মূল্য অনুমান ৩৪,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
২য় অভিযানে শনিবার যশোরের এসআই (নিঃ)/মোঃ শাহিনুর রহমান, এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/ শেখ কামরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ৭ টার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বলফিল্ডের পশ্চিম পাশে আদ্বীন স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী
১। মোঃ নুরুদ্দীন(৩০), পিতা-মৃত রবিউল বিশ্বাস,মাতা-মোসাঃ আমেনা খাতুন, সাং-মানকিয়া মসজিদ পাড়া, থানা-বেনাপোল, জেলা-যশোর কে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
জব্দকৃত মদের মূল্য অনুমান ৬০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।
৩য় অভিযান-০৩ যশোরের এসআই(নিঃ) শেখ আবু হাসান, এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম,
এএসআই(নিঃ) মোঃ আজাহারুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ
সকাল ০৭.২০ মিনিটের সময় যশোর জেলার কোতয়ালী থানার বেলতললা রিতা ভিলা এর সামনে শুকুর আলরি চায়ের দোকানের ভিতর হইতে আসামী মোঃ রফিকুল
ইসলাম(৫২), পিতা-মৃত হাফিজ মোল্লা, মাতা-মৃত জুলেখা বেগম, সাঙ-নাভারন ঢাকাপাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
জব্দকৃত আলামতের মূল্য অনুমান ১,২৮,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।


Leave a Reply