1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে

বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কমছে। ভারতে বাংলাদেশি টাকার মান কমে যাওয়ায় এ সঙ্কট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইমিগ্রেশন সূত্র জানায়, জুলাই মাসের ২২-৩১ তারিখ পর্যন্ত বেনাপোল চেকপোস্ট ও রেলপথে ভারতে যাতায়াত করেছেন ৪২ হাজার ২০৩ জন। এরমধ্যে ভারতে গেছেন ১৮ হাজার ৮৫৭ জন ও ভারত থেকে এসেছেন ২৩ হাজার ৩৪৬ জন। চলতি মাসের ১-১০ আগস্ট পর্যন্ত ভারতে যাতায়াত করেছেন ৪৩ হাজার ৩৩২ জন। এরমধ্যে ভারতে গেছেন ২২ হাজার ৩৯০ জন ও ভারত থেকে এসেছেন ২০ হাজার ৯৪২ জন। কিন্তু ১১-১৬ আগস্ট পর্যন্ত এ পথে যাতায়াত করেছেন মাত্র ২৩ হাজার ২৩৫ জন। এরমধ্যে ভারতে গেছেন ১১ হাজার ৬৭৮ জন ও ভারত থেকে এসেছেন ১১ হাজার ৫৫৭ জন।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের সংখ্যা কমেছে। সেখানে বাংলাদেশি টাকার মান কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জেনেছি। টাকার মান বাড়লে এ সমস্যা থাকবে না।

এদিকে আশঙ্কাজনকভাবে যাত্রী কমে যাওয়ায় হতাশায় পড়েছেন ব্যবসায়ীরা। কোলকাতার নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, বড় বাজার, মির্জা গালিব স্ট্রিট, বেলগাছিয়া, চিৎপুর, টালিগজ্ঞ পার্ক সার্কাস, এন্টালি, আনোয়ার শাহ রোড, মল্লিকবাজার, রাজাবাজার, ধর্মতলার টিপু সুলতান মসজিদ চত্বর, মেটিয়ানুরুজ, খিদিরপুর, পার্ক স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

দেশ ট্রাভেল পরিবহনের পেট্রাপোলের দায়িত্বপ্রাপ্ত আলী হোসেন শেখ জানান, টাকার মান কমে যাওয়ায় গত দুই সপ্তাহে পর্যটকদের আসা যাওয়া থমকে গেছে। পেট্রাপোল থেকে কলকাতায় এখন ৪০ সিটের একটি শ্যামলী বাস মাত্র ১৫-২০ জন যাত্রী নিয়ে ছাড়ছে। কলকাতা থেকে আসছে একই যাত্রী নিয়ে।

সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে কলকাতাগামী পাসপোর্টযাত্রীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। টাকার মান কমে যাওয়া ও ডলার সঙ্কটে যাত্রীরা কলকাতায় যেতে চাচ্ছেন না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews