ধর্ষণের অভিযোগে মোহাম্মদ বাবলু (৫৬) নামে ইটভাটার এক শ্রমিককে আটক করেছেন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাসান।নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল
হাসান শনিবার গভীর রাতে যশোর সদরের নরেন্দ্রপুর মোল্লাপাড়া থেকে তাকে আটক করেন। আটক মোহাম্মদ বাবলু মোল্লা ওই গ্রামের ঈমান মোল্লার ছেলে।
এসআই নাজমুল হাসান জানান, শনিবার দুপুর দুইটার দিকে ওই কিশোরী দোকানে খাবার কিনতে যায় ।
বাড়ি ফেরার পথে বাবলু ওই কিশোরীকে এক চৌকিদারের বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে ওই রাতেই তাকে আটক করা হয়।
ধর্ষণের ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply