বাঘারপাড়ায় ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধামূল্যায়ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে পৌরসভার ভিশন রেসিডেনসিয়াল মডেল হাই স্কুলে এ প্রতিযোগিতার উদ্যোক্তা ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি।
এতে সভাপতিত্ব করেন, ভিশন রেসিডেনসিয়াল মডেল হাই স্কুলের অধ্যক্ষ একেএম হাদিউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল্লাহ, শিক্ষক রেহেনা খাতুন, সোহানা খাতুন, অভিভাবক মাসুদ হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় পৌরসভার আশেপাশের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এতে প্রথম স্থান অধিকার করেন মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রূপম বিশ্বাস। এছাড়াও সকল অংশগ্রহনকারীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার বলেন, আমি দীর্ঘদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব থাকার সময় গুনগত শিক্ষা অর্জনে যে অভিজ্ঞতা লাভ করেছি তা আমার বাঘারপাড়ায় বাস্তবায়নের চেষ্টা করছি। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশ উপকৃত হবে।
মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, সাংস্কৃতিকচর্চা, খেলাধূলা ও মেধার সমন্বয় ঘটাতে পারলে শিক্ষায় অবশ্যই গুনগত পরিবর্তন আসবে। সে লক্ষে আমি নিরলস কাজ করে চলেছি। এরই ধারবাহিকতায় আজ মেধা মূল্যায়নের প্রথম পর্ব শেষ করলাম। এরপর শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Leave a Reply