দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় মামা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। শ্রীকৃষ্ণের এই জন্ম তিথিকে ঘিরে উৎসবের আয়োজন করা হয়। আজ রাত ৯টা ৪০ মিনিটে অষ্টমী তিথি শুরু হবে এবং আগামীকাল শুক্রবার রাত ১১টা ২৯ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে।পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি(হিন্দু রত্ন) বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর পক্ষ থেকে যশোর জেলার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে জানাই গৈরিক শুভেচ্ছা ও বৈদিক অভিনন্দন।



Leave a Reply