1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শিক্ষক ময়মুর হোসেন মনু হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা হয়েছে

  • বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

যশোরে শিক্ষক ময়মুর হোসেন মনু হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা হয়েছে

যশোর অফিস :

যশোরে শিক্ষক ময়মুর হোসেন মনু হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিহতের ভাই নজরুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় এই মামলাটি করেছেন।তবে, অজ্ঞাতনামা আসামি করা হলেও সন্দেহমূলকভাবে হাসান আলী বিশ্বাস ও তার কোনো সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদী নজরুল ইনলাম যশোর শহরতলীর মুড়লীর বাসিন্দা।মামলায় তিনি জানিয়েছেন, ময়মুর হোসেন ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যশোর সদর উপজেলার মুনসেফপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন।

এরপরে তার বিয়াই বাঘারপাড়ার কেশবপুর গ্রামের হাসান আলী বিশ্বাস ইন্সুরেন্স কোম্পানিতে কাজ করার জন্য কিছু লোক যোগাড় করে দিতে বলেন ময়মুরকে।

সে মোতাবেক ময়মুর হোসেন মনু বেশ কয়েকজন লোক যোগাড় করে দিলে তাদের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা জামানত হিসেবে গ্রহণ করেছেন হাসান আলী। কিন্তু চাকরি না হওয়া এবং টাকা ফেরৎ দেয়া নিয়ে তালবাহানা শুরু করেন হাসান আলী।

ফলে ময়মুরের সাথেও তার মতবিরোধ দেখা দেয়। গত ১০ সেপ্টেম্বর হাসান আলী টাকা ফেরৎ দিবে বলে ময়মুরকে তার বাড়িতে যেতে বলেন। ১১ সেপ্টেম্বর দুপুরে হাসান আলীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন ময়মুর। ওইদিন রাতেও বাড়িতে না ফেরায় থানায় জিডি করেন তার স্ত্রী। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে থেকে ময়মুরের লাশ উদ্ধার করে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews