বাঘারপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে দোহাকুলা ও বাসুয়াড়ী ইউনিয়নের কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার বাঘারপাড়া চৌরাস্তা মোড়ের ইঞ্জিনিয়ার আশরাফুল কবি বিপুল ফারাজীর নির্বাচনী অফিস কক্ষে এই কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ৪ নির্বাচনী এলাকার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আশরাফুল কবি বিপুল ফারাজী।
এদিনের অনুষ্ঠানে বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শাখার সভাপতি বুলবুল মোর্শেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য শের আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম,
সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: ইউনুস আলী শেখ, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ মিলটন, আওয়ামীলীগ নেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ,
দোহাকুলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান,উপজেলা যুবলীগ নেতা রিয়াদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলার সিনিয়র সহ সভাপতি টিপু সুলতান, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন,
নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়মীলীগ নেতা কোহিনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এই ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে বাসুয়াড়ী ইউনিয়নের সভাপতি হলেন আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, দোহাকুলা ইউনিয়ন ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হলেন ভুট্রো গাজী ও সাধারণ সম্পাদক হলেন সোহেল মোল্যা।

Leave a Reply