বাঘারপাড়ায় ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এর পক্ষ থেকে উপজেলার সাড়ে ৫শ ইমামদের মাঝে জায়নামাজ, টুপি ও কোরআন শরীফ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার দোহাকুলা বাজার জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব দোহাকুলা বাজার জামে মসজিদের ইমাম মাও: আবু তালেব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ ছদর উদ্দীন,
বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া বণিক সমিরি সভাপতি জয়নাল আবেদীন,হাফেজ মাও: হেলাল উদ্দীন,মুফতি মাও: মাসুম বিল্লাহ, যশোর জেলা মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা,
হাফেজ মাও: সহিদুল ইসলাম, হাসান ইমাম পলাশ,মাজহারুল ইসলাম তুরকি,ইউপি সদস্য কামাল হোসেন, রিপোন হোসেন,মোশারেফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জায়নামাজ, টুপি ও কোরআন শরীফ পেয়ে ইমামরা সন্তষ প্রকাশ করেন।

Leave a Reply