1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে ট্রেনের ধাক্কায় হাত-পা কাটা পড়ল এক বৃদ্ধের

  • বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নুরবাগ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী আজগর তরফদার (৬৫) নামের ষাটোর্ধ্ব বৃদ্ধের ডান হাত ও ডান পা বিছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১০.২০ মিনিটের সময় উপজেলার নওয়াপাড়া বাজার রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা আহত আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আহত আলী আজগর উপজেলার গাজীপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০.২০ মিনিটের সময় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলী আজগরের ডান হাত ও ডান পা। এতে তিনি আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত আলী আজগরকে উদ্ধার করে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অথই সাহা জানান, ট্রেনে কাটা আহতের অনেক রক্তক্ষরণ হচ্ছিল। যে কারণে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংঙ্কাজনক ছিল। তার ডান হাত ও ডান পা বিছিন্ন ছিল।

পরিবারের লোকজন জানান, আলী আজগর তরফদার সকালে বাড়ি থেকে ভ্যানে করে নারকেল নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নওয়াপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় যায়। সেখান থেকে নারকেল বিক্রি করে রেললাইন পার হওয়ার সময় যশোরগামী রকেট এক্সপ্রেসে হাত ও পা কাটা পড়ে। তার অবস্থা ভালো না থাকায় খুলনা থেকে ঢাকায় হাসপাতালে নেওয়া হচ্ছে।

নওয়াপাড়া রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রকেট ট্রেনে কেটে একজন আহত হয়েছেন তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews