যশোরের চৌগাছার জলমহল মুক্তশ্বরী নদীর মাছ চুরি, মারপিট ও চাঁদা দাবির অভিযোগে ১০ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার বেড়গোন্দিপুর বাওড়ের সহসভপতি বিশ্বনাথ বসু বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে।
আসামিরা হলো, চৌগাছার বালিদাপাড়া গ্রামের শফি মোল্যা ও তার তিন ছেলে ফারুক হোসেন, মিন্টু হোসেন, শাহিনুর রহমান, ওয়াজেদ আলী ও তার দুই ছেলে কুরবান আলী ও আমান আলী,
মৃত জের আলীর ছেলে কুদ্দুস আলী, বারুইহাটি গ্রামের মৃত জনাব আলীর ছেলে রফিউদ্দিন এবং মৃত বারেক আলীর ছেলে বিল্লাল হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছার বেড়গোবিন্দপুর মৎস্যজীবী সমিতি ৬ বছরের জন্য সরকারের কাছ থেকে জলমহল মুক্তশ্বরী নদীর ২৭ একর জমি লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। এমধ্যে আসামিরা বাওড়ের মাছচাষীদের ক্ষতি করার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র করে আসছে।
গত ৮ অক্টোবর আসামিরা বাওড়ে বেড়িবাধ দিয়ে মাছ শিকার করছে বলে সংবাদ পায় বাওড় কতৃপক্ষ। এ সংবাদের ভিত্তিতে সহসভাপতি বিশ্বনাথ বসু লোকজন নিয়ে ঘটনাস্থলে যান।
এ সময় আসামি তাদের গালিগালাজ, মারপিট ও ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে মাছ শিকার বন্দ করবেনা বলেও হুমকি দেয় আসামিরা। চাঁদার টাকা না দেয়ায় আসামিরা আরও ক্ষতি করবে বলে হুমকি দেয়ায় তিনি আাদলতে এ মামলা করেছে।


Leave a Reply