বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে স্কুলছাত্রী মারুফা খাতুনকে হত্যা চেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদরের শাহবাজপুর গ্রামের রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামিরা হলো, নরেন্দ্রপুর গ্রামের মাঠপাড়ার আব্দুল হাকিম বিশ্বাসের ছেলে ইকরামুল ও শাইলানের ছেলে রানা।
মামলার অভিযোগে জানা গেছে, রবিউল ইসলামের ভাগ্নী মারুফা খাতুন শাখারীগাতি এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। গত ১০ সেপ্টেম্বর স্কুল ছুটি হলে বিকেল ৩ টার দিকে মারুফা খাতুন বাড়ির উদ্দেশ্য রওনা হয়।
পথিমধ্যে বাড়ির সামনে কাচারি রোডের উপর পৌছালে আসামিরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে মারুফাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। মারুফা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হওয়ায় দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার গলায় একটি অস্ত্রপচার করেছেন। তার মেরুদন্ডে গুরুতর জখম হয়েছে। মারুফা কিছুটা সুস্থ্য হলে তিনি আদালতে এ মামলা করেন।


Leave a Reply