বুধবার (১৭ আগস্ট) বিকালে সদর উপজেলার ডুমদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শাহ্ আলাম ডুমদিয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী একই এলাকার বাসিন্দা স্কুলছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, শাহ্ আলম একজন লম্পট চরিত্রহীন লোক। সে আমার মেয়েকে প্রায় সময় উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। আমার মেয়ে রাজি না হওয়ায় সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শাহ্ আলম আমার বসতঘরে যায়।
বাড়ি ফাঁকা থাকায় যৌন হয়রানি করে। ঘটনার দিন আমার স্ত্রী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলো। আমি ও আমার স্ত্রী হাসপাতালে ছিলাম।এ বিষয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, শাহ্ আলমকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা হওয়ার প্রস্তুতি চলছে।স্বাধীন আলো

Leave a Reply