যশোরসহ মহাসড়কের হাইওয়ের পুলিশ ফাঁড়ি গুলোতে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এর নামে হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা ব্যাপক হারে চাঁদাবাজিসহ বিভিন্ন যানবাহন আরোহীদের সাথে চরমভাবে হয়রানী করার অভিযোগ উঠেছে। যশোর জেলায় দু’টি ও ঝিনাইদহ জেলার মহাসড়কে গড়ে ওঠা হাইওয়ে থানা পুলিশের অহেতুক নাজেহালের কারণে যানবাহনের মালিক ও শ্রমিকেরা দিশেহারা হয়ে পড়েছে।
সড়ক পরিবহন আইন বাস্তবায়ন থেকে শুরু করে মহাসড়ক গুলিতে চলাচল নিষিদ্ধ যানবাহনকে পুঁজি করে হাইওয়ে থানার সদস্য ও কর্মকর্তাদের অহেতুক যানবাহন তল্লাশির নামে চালক ও মালিকরা চালক ও মালিকরা নাজেহাল হয়ে পড়েছে,তা দেখার কেউ নেই। এসব হাইওয়ে থানা পুলিশের সদস্যরা তাদের ক্ষমতার অপব্যবহার করছে প্রতিনিয়তই ।
নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, যশোর জেলায় যশোর খুলনা মহাসড়কে নওয়াপাড়া ও জেলার সীমান্তবর্তী বেনাপোল মহাসড়কের নাভারণ এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাইওয়ে থানা গড়ে উঠেছে। এই থানায় কর্মরত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক ও তার অধীনে কর্মরত এসআই,এএসআই ও পুলিশ কনস্টেবল মহাসড়ক গুলি পুঁজি করে সড়ক গুলিতে বিভিন্ন প্রকার চলাচলরত যানবাহনের শ্রমিকদের কাছ থেকে প্রতিমাসে অবৈধভাবে লক্ষলক্ষ টাকা উপার্জন করে পকেটস্থ করছেন।
সড়ক পরিবহন আইন তাদের ইদানিং মূল হাতিয়ার। সড়ক পরিবহন আইনকে পুঁজি করে প্রতিদিন ইচ্ছা মাফিক যেখানে সেখানে চেকপোষ্ট বসিয়ে মহাসড়কগুলিতে চলাচলরত আলমসাধু,বটবটি,নছিমন,ইজিবাইক,অটো রিকশা থেকে শুরু করে ছোটখাটো যানবাহন থামিয়ে কেস স্লিপ দিয়ে আইনের প্রয়োগ বাস্তবায়ন দেখাচ্ছে।
মোটর সাইকেল আরোহীদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটর সাইকেল আটকের ভয়ভীতি দেখিয়ে পাবলিকের মাধ্যমে একটি সিস্টেম করে নিজেদের পকেট ভারী করছে। সূত্রগুলো বলেছে,নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ যশোর বেনাপোল নাভারণ টু সাতক্ষীরা সড়কে হঠাৎ করে চেকপোষ্ট বসিয়ে চলাচলরত যানবাহনের মালিক ও শ্রমিকদের হয়রানী করে তাদের কাছ থেকে কৌশল নিয়ে মোটা অংকের অর্থ উপার্জন করছেন।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ যশোর বেনাপোল,নাভারণ সাতক্ষীরা সড়কে চলাচলরত ,নছিমন,করিমন,বটবটি,আলমসাধু,অটো রিকশা এবং ত্রুটিযুক্ত বিভিন্ন যানবাহনের শ্রমিকদের সাথে চুক্তি করে মাসে কয়েকলাখ টাকা উপার্জন করছে। নাভারন হাইওয়ে থানার ন্যায় নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অবৈধ অর্থ উপার্জনের জন্য দায়িত্ব দিয়েছেন তারই হাইওয়ে থানার কয়েকজন পুলিশ সদস্যকে ।
বারোবাজার হাইওয়ে থানা অবৈধ অর্থ উপার্জন থেকে পিছিয়ে নেয়। এই থানা গুলিতে কর্মরত এসআই,এএসআই ও পুলিশ কনস্টেবল সড়কের শতশত মাইল বিচারণ করে তাদের কর্মকান্ড পরিচালনার জন্য। আর এই কর্মকান্ডে তাদের অবৈধ অর্থ উপার্জন বাড়িয়ে দিয়েছে। প্রতিবাদ করলে যানবাহন আটকে রাখা হচ্ছে।
আইন দেখালে তাকে আইনের অপব্যবহারের শিকার হতে হচ্ছে। হাইওয়ে থানা গুলিতে অবৈধভাবে গড়ে তোলা ক্যাশিয়ারের মাধ্যমে প্রতিমাসে লাখ লাখ উপার্জন করা হচ্ছে। বিষয়টি গোয়েন্দার মাধ্যমে তদন্তর দাবি করেছেন হয়রানীর শিকার যানবাহনের মালিক ও বিভিন্ন পেশার মানুষ।
অভিযোগের ব্যাপারে হাইওয়ে থানা গুলির ইনচার্জদের কাছে জানতে চাওয়া হলে তারা সাংবাদিকদের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
ওইসব কর্মকর্তারা বলেন ,কিছু অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে যানবাহনের মালিক ও ড্রাইভাররা এসব মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।


Leave a Reply