সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোর এর আয়োজনে এসএসসি পরীক্ষা ২০২৩ এর কৃতী শিক্ষার্থী সংর্বধনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন যশোরের বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক,
যশোর জেলা ফুটবল এসোসিয়েশন এবং যশোর আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি আলহাজ আসাদুজামান মিঠু। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বি এম ইদ্রিস আলী।
সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা নূরুল আরিফিন, রওশন আরা রাসু,
শুভ্র পারিজাত বিশ্বাস লিটন, সঞ্জয় কান্তি ঘোষ পুলক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সদস্য টিপু সুলতান , জিসান হোসেন সুজন প্রমুখ।
উল্লেখ্য. পরীক্ষার পূর্বে ৯ ইউনিয়নের হতদরিদ্র ছাত্র/ছাত্রীদের মাঝে ফর্ম পূরণ এর টাকা প্রদান করা হয়। এর মধ্যে কৃতী ১১ শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়।


Leave a Reply