যশোরের বেনাপোল স্থলবন্দর। এ বন্দরে মানুষের হৈ চৈ নিত্যদিনের চিত্র। জায়গাটি পর্যটন এলাকা না হলেও প্রতিদিন স্থানীয় ও দেশি-বিদেশি মানুষের যাতায়াত চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
জীবিকার তাগিদে প্রতিদিন কাঁধে করে মুড়ির টিন নিয়ে হাজির হন যশোরের ঝিকরগাছা থানার সত্তোরর্ব্ধ ঝালমুড়ি বিক্রেতা শামছুর রহমান। ৪৮ বছর ধরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনের সামনে গাছের নিচে বসে ঝালমুড়ি বিক্রি করেন তিনি।
শামছুর রহমানে পাঁচ ছেলে-মেয়ে। এদের মধ্যে দুই ছেলে ও তিন মেয়ে। তবে তার একটি ছেলে প্রতিবন্ধী। বাকিদের সামান্য লেখাপড়া শিখিয়েছেন। ঝালমুড়ি বিক্রি করে মেয়েদের বিয়ে দিয়েছেন।
শামছুর রহমান বলেন, ১৯৭৪ সাল থেকে বেনাপোলে আমি এসব ঝালমুড়ি বিক্রি করছি। সে সময় সবাই ভাই বলে সম্বোধন করলেও এখন চাচা ডাকে।

Leave a Reply