যশোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে যশোর-মাগুরা সড়কের পাশে পাচবাড়িয়া বালিয়াডাঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লাশের পরনে কালো রঙের প্যান্ট, মাজায় বেল্ট, কপালে সানগ্লাস ও সাদা গেঞ্জি রয়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহক্ষাণেক আগে এই ব্যক্তির মৃত্যু হতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, কি কারণে কেনো এই ব্যক্তির মৃত্যু হয়েছে, পুলিশ তা গভীরভাবে খতিয়ে দেখছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে যাবে। এদিকে লাশের পরিচয় সনাক্ত ও রহস্য উদঘাটনে পিবিআই সহ প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো মাঠে নেমেছে।

Leave a Reply