1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যশোরের বাঘারপাড়ায় এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ।বুধবার দুপুরে উপজেলা সদরের মেসার্স আসিফ ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্য তালিকা না থাকা,

স্টক রেজিস্টারে অসংঙ্গতি, কৃষকদের ক্যাশ মেমো না দেওয়া, সারের কৃত্তিম সংকট দেখানোসহ একাধিক অভিযোগ পাওয়া যায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স আসিফ ট্রেডার্সের মালিক হারুন অর রশিদ বাবলুকে ১০ হাজার জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বর্তমান বাজারে সারের কোনো সংকট নেই। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews