1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আদালতের নির্দেশনা অমান্য করে বাড়ি নির্মাণ করছেন ডা. নুর কুতুবুল আলম

  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

আদালতের নির্দেশনা ও পুলিশের একাধিকবার সতর্কবার্তার পরও বাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে ডাক্তার নুর কুতুবুল আলম। তিনি কোনো কিছুরই তোয়াক্কা না করে অনেকটা গায়ের জোরে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। প্রতিবেশী আব্দুস সাত্তারের করা ১৪৪ ধারা উপেক্ষা করে এ কাজ করছেন ওই ডাক্তার। উপায় না পেয়ে ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তার কাজ বন্ধ করতে বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন।

অভিযোগে জানা যায়, ডাক্তার নুর কুতুবুল আলম শহরের ঘোপ নওয়াপাড়া রোডে বাড়ি নির্মাণের নামে প্রতিবেশী আব্দুস সাত্তারের জমি দখলের পাঁয়তারা করছেন। তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা মানছেন না।

বাধ্য হয়ে গত ১৭ আগস্ট আব্দুস সাত্তার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৫৫ ধারায় পিটিশন দাখিল করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন।

একইসাথে কোতোয়ালি থানাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে আগামী ২৮ জানুয়ারি এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। কোতোয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম এ বিষয়ে উভয়পক্ষকে অবগত করেন। কিন্তু কয়েকদিনের মাথায় ফের নির্মাণ কাজ শুরু করেন ডাক্তার নুর কুতুবুল আলম।

যা এখনো অব্যাহত রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে নুর কুতুবুল আলমকে প্রতিবেশীর জমি ছেড়ে দিয়ে কাজ করার অনুরোধ জানালেও তিনি তা মানছেন না। উল্টো হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আব্দুস সাত্তার। এ বিষয়ে তিনি পৌরসভায় অভিযোগ দিয়েও সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews