1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনা-কলকাতাসহ ভারত যাওয়ার ৩ ট্রেনের ভাড়া বাড়ল

  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

খুলনা-কলকাতাসহ ভারত যাওয়ার ৩ ট্রেনের ভাড়া বাড়ল

ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটের তিন ট্রেনের ভাড়া আবারও বেড়েছে।বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁনের গত ৫ অক্টোবর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা বলা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৬০০ টাকা।

খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট ২ হাজার ৯৫০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ৩০০ টাকা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৬ হাজার ৭২০ টাকা, এসি সিটের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৪ হাজার ২৯০ টাকা, এসি চেয়ারের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৮৬০ টাকা।

শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে। আগামী ১০ অক্টোবর থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এর আগে গত ৬ জুন ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা বলা ভাড়া বাড়ানো হয়েছিল।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews