স্বপ্নের সঙ্গে বাস্তবতার সংযোগ’ স্লোগান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন (সফট ওপেনিং) করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, আমাদের বিমানবন্দর আরও পর্যাপ্ত আধুনিক, সুযোগ-সুবিধা যাতে সৃষ্টি হয়, তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। ২৯ বছর যারা ক্ষতমায় ছিলেন তারা দেশের মানুষকে কিছু দিয়ে যেতে পারেনি। আমার এদেশের মানুষকে সব দিয়েছে।
শনিবার (৭ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে তিনি শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল এরিয়ায় এসে পৌঁছান। এসময় দেশের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে তাকে স্বাগত জানানো হয়। এরপর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ -এর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী জানান, বিমানে আন্তঃজেলা সংযোগের ওপর জোর দিচ্ছে সরকার। এজন্য দেশের অন্যান্য বিমানবন্দরগুলোকেও অত্যাধুনিক করা হচ্ছে। এগুলো অত্যাধুনিক হলে সৈয়দপুর, যশোর, রাজশাহী এসব বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট চলবে।
শেখ হাসিনা বলেন, যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল তারা দেশের মানুষকে কিছু দিয়ে যেতে পারেনি। এভিয়েশন খাতের যত উন্নয়ন তা সবই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আমি যখন সরকারে আসি তখন আমাদের বিমানবন্দরের কোনো বোডিং ছিল না, পার্কিং লোড ছিল না, কিছুই ছিল না। আমরা সরকারে এসেই বিমানবন্দরের উন্নয়নের উদ্যোগ নিয়েছিলাম। চট্টগ্রাম এবং সিলেট এই দুই আন্তর্জাতিক বিমানবন্দরও আমরা নির্মাণ করি। সঙ্গে শাহজালাল বিমানবন্দরের উন্নয়নের প্রকল্প গ্রহণ করি। ১৯৯৬ থেকে ২০০১ সাল এ সময়টাই বিমানবন্দরের উন্নয়নের যাত্রা শুরু হয়। আমি সবাইকে অনুরোধ করবো, যদি পারেন তাহলে ৯৬ সালে পূর্ব পর্যন্ত কী উন্নয়ন ছিল সেটা একটু দেখবেন।
সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশে দুই কোটির বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। বেকার মাত্র ২ দশমিক। দারিদ্র্যের হার কমিয়ে আনা হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। আমরা গ্রামের মানুষকে নিয়ে কাজ করছি। দেশের ১০ কোটি মানুষকে সহায়তা করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমি যখন প্রথম ক্ষমতায় আসি তখন বিমানবন্দরে কোনো বোডিং ব্রিজ ছিল না। আমরা তখন এই বিমানবন্দরের উন্নয়নে পদক্ষেপ নিই। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করি।
সরাসরি পাইপ লাইনে জেট ফুয়েল আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, এতে সময় ও অর্থও বাঁচবে। এই প্রকল্পের কাজ চলছে বলে জানান তিনি। একদিন দেশের মানুষ চাঁদেও যাবে জানিয়ে সরকারপ্রধান বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ তৈরির পাশাপাশি স্মার্ট সমাজ তৈরিরও কাজ করছি।
নানা বাধা সত্ত্বেও নির্ধারিত সময়ে থার্ড টার্মিনালের কাজ সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। বিশেষ করে এই প্রকল্পে অর্থায়নের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ার এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাপানের সরকারের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার মাসাহিরো কমুরা।
এর আগে প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় থার্ড টার্মিনালে আসেন। গেটে সরকারপ্রধানকে বরণ করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর ও বিমান সচিব মোকাম্মেল হোসেন। তিনি গেট হয়ে প্রবেশের আগে ছোট ছোট মেয়েরা দেশের গানে নেচে অভিবাদন জানান। এরপর তিনি যান লাগেজ চেকিং পয়েন্টে। তাকে ১০টা ১৮ মিনিটে প্রতীকী বোডিং পাস দেওয়া হয়। পরে তিনি ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যান। ১০টা ২১ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছেন।
Leave a Reply