যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ‘কম্পিউটার ল্যাব অপরেটর’ পদে প্রার্থীদের আবেদনপত্র যথাযথ না হওয়ায় নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। এ পদের চাকরিপ্রার্থীদের ত্রুটিপূর্ণ আবেদনপত্র দিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে সঠিকভাবে আবেদনপত্র যাচাই-বাছাই (স্ক্রুটিং) করেননি বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনেও ভুল দেখা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রত্রিকায় বিজ্ঞপ্তি অনুযায়ি গত ৪অক্টোবার যশোর জেলা স্কুলে ছিলো বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপরেটর পদের নিয়োগ পরীক্ষা। এ পদের ৫ আবেদনকারীর মধ্যে ৪ আবেদনকারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিতপরীক্ষা শেষে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের সময় আবেদনকারীদের কাগজ-পত্র যাচাই-বাছাইকালে ২ প্রার্থীর আবেদনপত্রে ত্রুটি চিহ্নিত করেন নিয়োগবোর্ড।
যথাযথ আবেদনপত্র না হওয়া এবং কোরাম সংকটের সৃষ্টি হওয়ায় নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই স্থান ত্যাগ করেন নিয়োগবোর্ডের কর্মকর্তারা।গত ৯ ফেব্রুয়ারি বিদ্যালয়টির শিক্ষাসফরের বাস দূর্ঘটনায় পড়লে কম্পিউটার ল্যাব অপরেটরসহ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের মৃত্যু হয়। শুন্যজনিত কারনে ২৭জুন এ পদে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর একই পদে পুনরায় ২৭আগষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে ‘২য় বার’ লেখার নিয়ম থাকলেও তাও মানেননি।
তাছাড়া প্রথমবার আবেদনকারীদের ‘পুনরায় আবেদন করার প্রয়োজন নেই’ লেখার নিয়ম থাকলেও সেটাও এখানে মানা হয়নি। এরপর প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই ও নিয়োগবোর্ড গঠন শেষে পরীক্ষার দিন নির্ধারিত হয় ৪অক্টোবর। যশোর জেলা স্কুলে অনুষ্ঠিত নিয়োগবোর্ডের সদস্য হিসাবে উপস্থিত হলেন, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক (ডিইজির প্রতিনিধি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির একজন সদস্য। নিয়োগপরীক্ষায় ম্যানেজিং কমিটির সভাপতির উপস্থিত থাকার নিয়ম থাকলেও এসময় তাঁকে দেখা যায়নি।নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন, এ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপরেটর পদে পছন্দের এক প্রার্থীকে নিয়োগ দিতে ১৩লাখ টাকার লেনদেন হয়েছে। এ কারনে অনেক যোগ্য প্রার্থী থাকলেও তারা টাকার অভাবে আবেদন করেননি।
তিনি আরও বলেন, এ নিয়োগকে বৈধ করতে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই ছাড়াই নিয়োগবোর্ড গঠন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযুষ কান্তি বিশ্বাস ব্যাস্ত আছি বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
একাধিকবার চেষ্টা করেও আর সংযোগ পাওয়া যায়নি।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নিয়োগ বোর্ডের সরকারের প্রতিনিধি এএসএম জিল্লুর রশীদ জানান, প্রার্থীদের আবেদনপত্রে অসংগতি থাকায় নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।

Leave a Reply