1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ১১খান অঞ্চলে ইডিএফ’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় ১১খান অঞ্চলে ইডিএফ’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :

বাঘারপাড়া এগারোখান অঞ্চলে ইডিএফ’র (এগারোখান ডেভেলপমেন্ট ফোরম) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল প্রতিষ্ঠানটি ১২বছর বা একযুগ পুর্ণ করে ১৩বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কেক কাটা, আনন্দর‌্যালি ও দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে বাকড়ী বাজারে ইডিএফ’র স্থায়ী কার্যালয়ে এলাকার শিশু-কিশোরদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আনন্দর‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনের শেষে ২০দুস্থ্য মহিলাকে শাড়ি বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইডিএফ এর সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক উজ্জ্বল বৈরাগী, দপ্তর সম্পাদক সজীব আঢ্য, নড়াইল জেলার মল্লিক ডায়গনস্টিক সেন্টারের মালিক বিদ্যুত স্যান্যাল,

সদস্য আশীষ কুমার পালসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।সেপ্টেম্বার ২০১১সালে এগারোখান অঞ্চলের শিক্ষার উন্নয়ন ও সামজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে এ স্বেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠানটি। যাত্রালগ্ন থেকে শিক্ষায় ভালোফলাফল করা এলাকার শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরন করে শিক্ষার্থীদের প্রতিযোগি মনোভাব তৈরি করে। এরপর যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে র‌্যালি, আলোচনাসভা,

খেলাধুলা ও কোয়ান্টাম মেডিটেশন চালু করে এ প্রতিষ্ঠান। বিগত দুই বছর হলো সম্পূর্ণ ফ্রীতে এলাকার শিশু-কিশোরদের জন্য চারুকুঠির ও সঙ্গীত শিক্ষার আয়োজন করে।

এর মাধ্যমে শিশুরা ছবি আঁকা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পাচ্ছে। করোনাকালীন সময়ে এলাকার জনগনের পাশে থেকে সারা বাংলাদেশের অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলো। এছাড়াও এ বছরের শুরুতে বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাসফরে বাস দূর্ঘটনা ঘটলে এলাকার বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক আহত নিহত হলে সহযোগিতার মাধ্যমে সবাইকে সুস্থ্য করে তোলে। সম্প্রতি প্রতিষ্ঠানটি স্পনসর সমস্যায় ভূগছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews