স্টাফ রিপোর্টার : বাঘারপাড়া ডিগ্রী কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদের গ্রাউন্ডে জাতির জনকের মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে কলেজের মিটিং হলে আলোচনা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিনের শোক সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, ডক্টর ইকরামুজ্জামান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক শামছুর রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারি সকলে উপস্থিত ছিলেন।


Leave a Reply