যশোর সদরের চুড়ামনকাঠি বিজয়নগর ব্রিজের নিচে থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকসাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করেন। নিহত বিশ্বনাথ চুড়ামনকাঠি রেললাইনের পাশে দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে থাকেন। তার বাবার নাম কার্তিক ওরফে গোশাই।

নিহতের বন্ধু ও একই প্রকল্পের বাসিন্দা অপর রিকসাচালক নিশান স্বাধীন আলোকে জানান, বিশ্বনাথ আর আমি একসাথে রিকসা চালাই। তার স্ত্রীর সাথে ঝামেলা ছিলো। গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়। সে আর বাড়ি ফিরে যায়নি। আজ সকালে পুলিশ এখান থেকে লাশ উদ্ধার করেছে।
ঘটনাস্থল থেকে প্রতক্ষ্য নারী পুরুষ জানান, প্রায়ই সময় এই লোকটি (বিশ্বনাথ) আনমনে এখানে বসে থাকতো। কারোর সাথে কোনো কথা বলতো না, কি যেনো গভীরভাবে চিন্তা করতো।

রবিউল ইসলাম আরো বলেন, অনেকে অনেক কথা বলছে। ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে শোনা যাচ্ছে বিশ্বনাথ মৃগী রোগী ছিলেন। .. স্বাধীন আলো

Leave a Reply