1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শায় সড়ক দুর্ঘটনায় অফিস সহকারী নিহত

  • বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমন হোসেন বাদশা (২৪) নামে মাধ্যমিক বিদ্যালয়ের এক অফিস সহকারী নিহত হয়েছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর একটার দিকে উপজেলার সর্দার বারিপোতা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত বাদশা উপজেলার শার্শা সদর ইউনিয়নের কুলপালা গ্রামের আমজাদ আলীর ছেলে। বাদশা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন।

পথচারী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুপুরে কর্মস্থল থেকে বাদশা মোটরসাইকেল যোগে নাভারন যাচ্ছিলো। বারিপোতা নামক স্থানে আসলে সামনে থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে বাদশা বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোরে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ আলম পারভেজ বলেন, স্কুল শেষে বাদশা মোটরসাইকেলে করে নাভারণ বাজারে যাচ্ছিলেন। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। একজন নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews