1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অজ্ঞানপার্টি ইজিবাইক চোর চক্রের ০৪ সদস্য আটক,০৩টি চোরাই ইজিবাইক উদ্ধার

  • বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

অজ্ঞানপার্টি ইজিবাইক চোর চক্রের ০৪ সদস্য আটক,০৩টি চোরাই ইজিবাইক উদ্ধার

যশোর অফিস :

যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার)

এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় গত ০৪ জুলাই রাত অনুমান ০৯:০০ টার সময় বাঘারপাড়া থানাধীন বাবলাতলা এলাকায় বাহারুল শিকদার, পিতা- মোঃ মোগবুল শিকদার, সাং-দোহাকুলা দক্ষিন,

থানা-বাঘারপাড়া, জেলা-যশোর ( ইজিবাইক চালক) কে অজ্ঞাতনামা ৪/৫ জন দুস্কৃতকারী পানিয়ের সাথে চেতনা নাশক দ্রব্য খাইয়ে অচেতন করে ইজিবাইক চুরির ঘটনায় বাহারুল বাদী হয়ে বাঘারপাড়া থানায় এজাহার দায়ের করলে বাঘারপাড়া থানার মামলা নং-০৪, তাং- ০৪/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৩২৮/৩৭৯ পেনাল কোড রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফি আহম্মেদ রিয়েলসহ ডিবি’র একটি চৌকশ টিম অদ্য ০৫/১০/২০২৩ তারিখ রাতে যশোর নরেন্দ্রপুর, খুলনার খালিশপুর ও অভয়নগরের সিদ্ধিরপাশা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করে বর্নিত ঘটনার চোরাই ইজিবাইকসহ আরো ২টি চোরাই ইজিবাইক উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার অজ্ঞানপার্টির চোর চক্রের সক্রিয় সদস্য।

তারা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইজিবাইক ড্রাইভারকে চালক সেজে ভাড়া করে পথিমধ্যে পানীয়ের সাথে চেতনা নাশক ঔষধের গুড়া মিশিয়ে পান করিয়ে অচেতন করে চালককে ফেলে ইজিবাইক চুরি করে থাকে।

আসামীর তথ্য মতে
১। মোঃ রায়হান হোসেন বাবু(৩০), পিতা-মোঃ মোকলেসুর রহমান, মাতা-মোছাঃ রেহেনা বেগম, ২। মোঃ সাগর হোসেন(২৬), পিতা-মোঃ হারুনার রশীদ, মাতা-মোছাঃ নাজমা বেগম, উভয় সাং-নরেদ্রপুর (রুপদিয়া), থানা-কোতয়ালী, উভয় জেলা-যশোর,

৩। মোঃ লিটন শিকদার(৩৮), পিতা-মৃত মাহতাব শিকদার, মাতা-আলেয়া বেগম, সাং-বারাকপুর বাজার, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি-২৫০ শয্যা হাসপাতালের সামনে, থানা-সোনাডাঙ্গা,
জেলা-কে এম পি খুলনা,

৪। মোঃ সুমন সরদার(২৫), পিতা-রুস্তম সরদার, মাতা-আছমা বেগম, সাং-সিদ্ধিপাশা সর্দারপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর।

দের নিকট থেকে উদ্ধারকৃত আলামত হলো ০৩টি চোরাই ইজিবাইক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews