1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে হেরোইন ও ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

  • বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

যশোরে হেরোইন ও ফেনসিডিলের মামলায়
দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

যশোর অফিস :

যশোরে হেরোইন ও ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদেন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার অতিরিক্তি দায়রা জজ ৩য় আদালতে বিচারক তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, যশোরের ঝিকগাছার কুমড়ী গ্রামের সিয়াব আলীর ছেলে হারুন অর রশীদ ও সাতক্ষীরা কলারোয়ার রামভদ্রপুর গ্রামের সিরাজ ময়রার ছেলে সাইফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর শার্শার বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের সদস্য এসআই শরীফ হাবিবুর রহমান রহমান গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া জিবলীতলা নামক স্থানে অবস্থান নেন। এ সময় বাগআঁচড়া থেকে ছেড়ে আসা একটি নছিমন আসতে দেখে থামার সংকেত দেন তিনি।

এ সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হারুন অর রশীদকে আটক ও তার স্বীকারোক্তিতে নসিমনের টুলবক্স থেকে ১ কেজি হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক হারুন ও পলাতক সাইফুলকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন এসআই শরীফ হাবিবুর রহমান।

মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওায়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদ-ের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজনই পলাতক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews