1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পাঁচ ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের হানা প্রতারণার অভিযোগে

  • বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

যশোরের অনেক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল চিকিৎসা সেবার নামে প্রতারণা করছে । এসব প্রতিষ্ঠানের নেই কোনো অনুমোদন, নেই এমবিবিএস ডাক্তার, ডিপ্লোমা নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং কনসালটেন্ট। কেউ বা আবার ক্যান্সার ও চোখের মতো স্পর্শকাতর চিকিৎসা সেবার নামেও করছেন প্রতারণা। কেউ কেউ প্রতিষ্ঠানের নামে ফার্মেসি খুলে কয়েকগুণ দামে ওষুধ বিক্রি করছেন। এসব ফার্মেসিরও কোনো অনুমোদন নেই। এমন পাঁচটি হাসপাতাল ও দু’টি ফার্মেসিতে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার বিকেল ৩ টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। যেসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে সেগুলো হচ্ছে, মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল, আল হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর আই কেয়ার এন্ড লেজার সেন্টার, সিটি হাসপাতাল ফার্মেসি ও আল হায়াত ফার্মেসি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানকালে সিটি ও আল হায়াত ফার্মেসির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। এজন্য এ দু’টি ফার্মেসি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারা এবং রোগীর সাথে প্রতারণার দায়ে মেডিল্যাব ও আধুনিক হাসপাতাল সিল করা হয়েছে। সিটি হাসপাতাল কনসালটেন্ট ছাড়াই প্যাথলজি বিভাগ পরিচালনা করে আসছিল। এজন্য তাদের প্যাথলজি বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানকালে যশোর আই কেয়ার এন্ড লেজার সেন্টার পরিচালনার কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। তবে, আল হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র সঠিক পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, সিটি ও আল হায়াত ফার্মেসির কোনো কাগজপত্র নেই। প্রতিষ্ঠানের একটি করে কক্ষ ব্যবহার করে চলছিল এই দু’ ফার্মেসি। এ দু’ প্রতিষ্ঠানে রোগী ভর্তি হলে তাদের এসব ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করা হতো।

মঙ্গলবার বিকেলে সিটি ফার্মেসিতে এক রোগীর স্বজনের কাছে ৮০ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করা হয়। যা হাতেনাতে ধরেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ। অপরদিকে, ক্লিনিকের নাম ব্যবহার করে আল হায়াত ফার্মেসি পরিচালনা করে আসছিল তারা। যার কোনো কাগজপত্র নেই। এটি ডায়াগনস্টিক সেন্টার হলেও নামের আগে হাসপাতাল ব্যবহার করে আসছিল।

নাম পরিবর্তন হলেও প্রতারণার ধরন পরিবর্তন হয়নি মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের। চিকিৎসা সেবার নামে প্রতারণার শীর্ষে রয়েছে এটি। এর আগেও একাধিকবার সতর্ক করলেও কাগজপত্র হালনাগাদ করেনি প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়াই পরিচালিত হয়ে আসছিল।

সিটি হাসপাতাল এন্ড ডায়াগন্টিক সেন্টার রোগীদের প্যাথলজির ভুয়া রিপোর্ট প্রদান করে আসছিল। এ প্রতিষ্ঠানে কোনো স্বীকৃত প্যাথলজি কনসালটেন্ট নেই। একইসাথে হাসপাতালের কাগজপত্র থাকলেও প্যাথলজি পরিচালনার জন্য তা আপডেট নেই। অপারেশন থিয়েটারও নিম্নমানের। সেখানে স্যাঁতস্যাঁতে পরিবেশ দেখতে পায় স্বাস্থ্য বিভাগের আভিযানিক টিম।

হাসপাতালের নাম আধুনিক হলেও চিকিৎসা ব্যবস্থা ও যন্ত্রপাতি মান্দারতা আমলের। এর আগেও ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার দায়ে বন্ধ হয় এই প্রতিষ্ঠানটি। পুনরায় একই কারবার শুরু করে এটি। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্যান্সার রোগীদের কাছে দ্বিগুণ দামে ইনজেকশন বিক্রির অভিযোগ আছে। এ প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার দেখে বোঝার কোনো উপায় নেই, এটি কোনো হাসপাতাল কিনা।

আই কেয়ার এন্ড লেজার সেন্টার যশোরবাসীর উন্নত চিকিৎসা সেবার জন্য কার্যক্রম শুরু করলেও সুনাম ধরে রাখতে পারেনি। দীর্ঘদিন অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সৌরভ রায় মৈত্র ও নিগার সুলতানা লিয়া, প্রধান সহকারী আহসান আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, কাগজপত্র ঠিক না থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে অবৈধ প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, যশোর জেলা সদরসহ আটটি উপজেলায় সব মিলিয়ে ৩০৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ১১৩ টি ক্লিনিক এবং ১৯৪ টি ডায়াগনস্টিক সেন্টার। যশোর সদরেই রয়েছে ৯১ টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। এরমধ্যে নিবন্ধন করেছেন ৬৯ টির। জেলায় শতাধিক অনিবন্ধিত প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews