1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছার বিপ্লব হত্যা ও মিলন হত্যা চেষ্টার মামলায় ২ জনের যাবজ্জীবন ও ৪জনের ২ বছর করে কারাদণ্ড

  • সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

ঝিকরগাছার বিপ্লব হত্যা ও মিলন হত্যা চেষ্টার মামলায় ২ জনের যাবজ্জীবন ও ৪জনের ২ বছর করে কারাদণ্ড

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা পৌর এলাকার বিপ্লবকে হত্যা ও মিলনকে হত্যা চেষ্টার মামলায় দুইজনের যাবজ্জীবন ও ৪ জনকে ২ বছর করে সশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। গতকাল সোমাবর অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো একই এলাকার মাসুমের ছেলে ইমামুল ইসলাম ও আব্দুল ওহাবের ছেলে আক্তাফুর এবং অপর সাজাপ্রাপ্তরা হলো নুর মোহাম্মদের ছেলে ইছহাক আলী, আমজাদের ছেলে মালেক ও আলী আহম্মেদের ছেলে তোফায়েল।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামা।
মামলার অভিযোগে জানা গেছে, ঝিকরগাছার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু ছেলে বিপ্লব হোসেন ও তার ভাইরার ছেলে মিলনের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

২০১৪ সালের ১৭ জুন রাত সাড়ে ১০ টার দিকে ঝিকরগাছা বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্য ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কায়েম আলীর বাড়ির সামনে পৌঁছালে আসামিরা বিপ্লব ও মিলনের গতিরোধ করে গালিগালাজ করে। বাকবিতন্ডার এক পর্যায়ে বিপ্লবকে আসামি আক্তাফুর ঝাপটে ধরলে ইমামুল ইসলাম ছুরিকাঘাত করে।

বিপ্লবকে উদ্ধার করতে গেছে অপর আসামিরা মিলনকে মারপিট ও ছুরিকাঘাতে গুরুতর জখম করে। চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত বিপ্লব ও মিলনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৮ জুন আহত বিপ্লবের পিতা কালু বাদী হয়ে ৪ জনের নামউল্লেখসহ অপরিচিত কয়েকজনকে আসামি করে ঝিকরগাছা থানায় হত্যার চেষ্টার মামলা করেন। বিপ্লবের অবহস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকায় অবস্থায় ১৬ দিন পর বিপ্লব মারা যায়।

মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্যা ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই জনকে অভিযুক্ত ও এজাহারনামীয় আসামি কুরবান আলীর অব্যহতি চেয়ে ২০১৫ সালের ২৫ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মককর্তা এসআই মাহামুদ আল ফরিদ ভুইয়া।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে বিপ্লবকে হত্যার দায়ে আসামি ইমামুল ইসলাম ও আক্তাফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে কারাদণ্ড এবং বিপ্লব হত্যার সহযোগীতা ও মিলনকে হত্যা চেষ্টার দায়ে ইসহাক,

মালেক, মিজানুর ও তোফায়েকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইমামুল ও আক্তাফুর পলাতক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews