1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার ০৩টি চোরাই ইজিবাইক, ১টি প্রাইভেটকার জব্দ

  • সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার ০৩টি চোরাই ইজিবাইক, ১টি প্রাইভেটকার জব্দ

যশোর অফিস : 

জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে যশোর জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় ইং ২৮/০৯/২০২৩ তারিখ রাত সাড়ে ৮টায়  কোতয়ালী মডেল থানাধীন জেল রোডে কুইন্স হাসপাতালের পাশ থেকে  কামরুল হাসান এর ১টি ইজিবাইক ও ২৭/০৯/২০২৩ তারিখ দুপুর ২.০৫ মিনিটের সময় বসুন্দিয়া মোড় থেকে  করিম শেখ এর ১টি ইজিবাইক চুরিসহ যশোর শহর ও আশপাশ থেকে একাধিক ইজিবাইক চুরির অভিযোগ তদন্তে নেমে
 ডিবি’র এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই শফি আহম্মেদ রয়েল, এএসআই রঞ্জন বসুসহ একটি টিম ইং ০১/১০/২০২৩ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে রাজারহাট রামনগর ধোপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাত ০৯.০০ ঘটিকার সময় ১টি প্রাইভেটকারসহ ইজিবাইক চোর চক্রের ০২ সদস্যকে আটক করেন
 তাদের তথ্যের ভিতিত্তে রামনগর ধোপাপাড়া এলাকায় ০৩টি ইজিবাইক চার্জিং সেন্টার থেকে ০৩টি চোরাই ইজিবাইক উদ্ধার  করেন।
ঘটনা সংক্রান্তে  কামরুল হাসান, পিতা-আব্দুর রহমান শেখ, সাং- ঝুমঝুমপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৭ তাং-০২/১০/২০২৩ খ্রিঃ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামী আবু বক্কর সিদ্দিক ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে ও গ্যারেজের মালিকগণ সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ তাদের ব্যবহৃত প্রাইভেটকার যোগে যশোর শহরসহ আশপাশ জেলায় গমনাগমন করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৌশলে ইজিবাইক চুরি সংঘটন করে।
আসামীর তথ্য ১। রায়হান (২৫), পিতা- ইমান আলী, সাং-রামনগর ধোপাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর
২। মোঃ আবু বক্কর সিদ্দিক (৩০), পিতা- তাহের আলী গাজী, মাতা-ফিরোজা,
সাং-গোপালপুর (রাজারহাট), থানা-কোতয়ালী, জেলা-যশোর।  উদ্ধারকৃত আলামত হলো  ০৩টি চোরাই ইজিবাইক।। চুরি কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার।। ০২টি মোবাইল ফোন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews