1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডেঙ্গু রোগীর চিকিৎসায়  বিনামূল্যে ইনজেক্টবল স্যালাইন হস্তান্তর

  • রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

যশোরে ডেঙ্গু রোগীর চিকিৎসায় বিনামূল্যে ইনজেক্টবল স্যালাইন হস্তান্তর

যশোর অফিস :

যশোরের খোলা বাজারে ইনজেক্টবেল স্যালাইনে সংকট রয়েছে। ডেঙ্গু রোগী ও তার স্বজনরা নরমাল স্যালাইন (এনএস) সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। গতকাল রোববার দুপুরে সিভিল সার্জনের মাধ্যমে ডেঙ্গু রোগীর 

জন্য এক লাখ মিলি লিটার (১০০ ব্যাগ) ইনজেক্টবেল স্যালাইন হস্তান্তর করা হয়।

সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল,

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. আবদুস সামাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল,

প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। আরও বক্তব্য রাখেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ডেঙ্গু রোগীর চিকিৎসায় বিনামূল্যে স্যালাইন সরবরাহ করলো। একশ’ পিস স্যালাইনে অন্তত একশ’ রোগীর চিকিৎসায় সহায়ক হবে।

এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সংকটে দরিদ্র মানুষের উপকার হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতায় পারে ডেঙ্গু আক্রান্তের হার কমাতে। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে কাজ করতে হবে।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, রোববার ১০০ ব্যাগ নরমাল স্যালাইন হস্তান্তর করা হয়। এগুলো একক কোন দোকান কিংবা একটি কোম্পানি থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি।

আইডিয়ার স্বেচ্ছাসেবকরা সারা শহর ছুটে বেড়িয়ে সংগ্রহ করেছে। আমাদের অল্প অল্প জমানো টাকা দিয়ে আমরা সংগঠন থেকে এমন একটি উদ্যোগ নিয়েছি।

আমাদের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা করেছি। সুহৃদ মহলের ও সমাজের বিত্তবানেরা, স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এগিয়ে আসলে বিপদ আমরা মোকাবিলা করতে পারবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews